কবিতা প্ল্যাটফর্ম
কবি সাযীম হিমু চৌধুরী
সময় জুন,২০২০,রাত
লিখার স্থান চট্টগ্রাম
5/5 - (1 vote)

এই শহর ছেড়ে চলে যাবো
চলে যাবো
জনশূন্য কোনো শহর নগরে
তোমার বিষাক্ততা কুঁড়েকুঁড়ে খাবে গেলাসে-গেলাসে
আহত হৃদয় পুড়বে
নির্দয়া দ্যাখো,তোমার শরীর লুটেপুটে খাচ্ছে কে যেন!
এখন কেবল চোখেমুখে ক্লান্তি আর উচ্ছন্নতার গল্প
গেলাস ভর্তি ক্রোধে তুমি নিঃস্ব হয়ে গ্যাছো
এই মলিন অন্ধকারে
নেই পিছুটান
নেই পরিচিত ঘ্রাণ
কবিতায় বারংবার তোমার মৃত্যু
অনুতপ্ত,প্রাক্তন পথ
এই শহরের প্রিয় এখন অপ্রিয়দের তালিকায়
তবুও চিঠি উড়ছে বিষণ্ণ শহরে।

এই শহর ছেড়ে চলে যাবো একদিন
এই শহর আমার না
যেখানে ভালোবাসা খুঁজতে এসে পেয়েছি কপটতা,সেই শহর আমার না
ছুটে চলে যাবো
নতুন কোনো শহরে,নতুন কোনো প্ল্যাটফর্মে
ততদিন ভালো থেকো,নির্দয়া!

guest
1 Comment
Newest
Oldest Most Voted