কবিতা স্মৃতিগুলো
কবি আহমেত কামাল
সময় ২৩ জানুয়ারি
উৎসর্গ যে আমাকে দাগে দাগে ভরে দিয়েছে জীবন
লিখার স্থান কুমিল্লা, ধর্মপুর
3/5 - (1 vote)

স্মৃতিগুলো
আহমেত কামাল

প্রাণ ভেঙে উড়ে গ্যাছে প্রাণঈশ্বরী

নদীর নির্জনতার কাছেও- আর
নেই কোন আবদার

নোনতা হাওয়া নিয়ে বছর আসে। আসে মেঘ, বৃষ্টি
কিংবা শাঁওতালি মেয়ের
বিবাহ বার্ষিকী

সবাই ছুটে,,,,
জামায় জামায় সবুজ রঙের গ্রাম কিংবা টি-শার্টে নিজস্ব ভাবনা এঁকে –

শুধু,আমার পথই
তাকিয়ে থাকে – হেঙ্গারে ঝুলে থাকা দুঃখের দিকে
অপলক।

guest
0 Comments
Newest
Oldest Most Voted