| কবিতা | অনির্ণীত নারী |
| কবি | হেলাল হাফিজ |
| কাব্যগ্রন্থ | যে জলে আগুন জ্বলে |
| সময় | জুন ১৫, ১৯৮০ |
নারী কি নদীর মতো
নারী কি পুতুল,
নারী কি নীড়ের নাম
টবে ভুল ফুল।
নারী কি বৃক্ষ কোনো
না কোমল শিলা,
নারী কি চৈত্রের চিতা
নিমীলিত নীলা।
| কবিতা | অনির্ণীত নারী |
| কবি | হেলাল হাফিজ |
| কাব্যগ্রন্থ | যে জলে আগুন জ্বলে |
| সময় | জুন ১৫, ১৯৮০ |