কবিতা রংধনু
কবি জাহাঙ্গীর আলম অপূর্ব
সময় ০৪/১১/২০২১
লিখার স্থান সোনা বিলের পাশে
5/5 - (1 vote)

৪+৪/৪+২

রংধনুর ওই সাতটি রঙে
আকাশ সাজে তবে,
বৃষ্টির শেষে আকাশ থেকে
নেমে আসে ভবে।

সূর্যের অপর দিক রংধনু
ঝকঝক করে ওঠে,
তাই না দেখার জন্য সবাই
দলে দলে ছোটে।

প্রতিফলন প্রতিসরণ
রংধনুর সাত রঙে,
ধনুকের ন্যায় দেখায় তারে
বাহারি ওই ঢঙে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted