কবিতা মানবতা
কবি জাহাঙ্গীর আলম অপূর্ব
সময় ২২/০৯/২০২১
লিখার স্থান নলছিয়া রায়গঞ্জ সিরাজগঞ্জ
4.5/5 - (2 votes)

৪+৪/৪+২ স্বরবৃত্ত ছন্দ

মানব মনের মানবতা
গেছে তো ভাই খোয়া,
তারই জন্য জীবন নদে
নাই রে সুখের ছোঁয়া।

মানব মনের সুখ শান্তি তো
মানবতার তরে,
মানবতা বিহীন জীবন
ধুঁকে ধুঁকে মরে।

মানব জীবন মানবতা
এক সূত্রে ওই গাঁথা,
মানবতা শূন্য জীবন
শুষ্ক গাছের পাতা।

লক্ষ কোটি টাকা দিয়ে
যাই না কেনা তবে,
মানবতা অমূল্য ধন
নিখিল এই না ভবে।

মানবতার জন্য মানুষ
প্রাণটা খুলে মেশে,
কোথায় আছো মানবতা
এসো বঙ্গ দেশে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted