কবিতা কষ্ট
কবি জাহাঙ্গীর আলম অপূর্ব
সময় ২৬/১০/২০২১
লিখার স্থান নলছিয়া রায়গঞ্জ সিরাজগঞ্জ
5/5 - (1 vote)

৪+৪/৪+২ স্বরবৃত্ত ছন্দ

বন্ধু তোমার কথা শুনে
কষ্ট পেলাম মনে,
কেন তুমি এ বোল করলে
ভাবি ক্ষণে ক্ষণে।

সব মানুষের সব প্রতিভা
থাকে না তো কভু,
আমি তো ভাই কাব্য লিখি
সময় নিয়ে তবু।

নিন্দা করা নিন্দুকের কাজ
আমার কাজ নয় তবে,
মন খুশিতে নিন্দা করো
বসে নিখিল ভবে।

কাজী নজরুল রবীন্দ্রনাথ
খ্যাতিমান ওই মানুষ,
তাঁদের কাছে আমি হলাম
ছেলের খেলার ফানুস।

সদ্য আমি কাব্য লিখি
জানো তুমি ভালো,
আমার কাব্যের জন্য তোমার
মুখখানা বেশ কালো।

বসে বসে নিরব ক্ষণে
হাসো মনে মনে,
ক্যামনে ও-যে কাব্য লেখে
বলে বেড়াও জনে।

অন্যের ভালোই গাত্রদাহ
হয় তা আমি জানি,
কাজ করিলে কাজের নিন্দা
হবে বহু খানি।

আর কি তুমি বলবে আমায়
ক্যামনে কাব্য লিখি,
এই পৃথিবীর পথে চলে
নানা জিনিস শিখি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted