| কবিতা | প্রজাপতি |
| কবি | জাহাঙ্গীর আলম অপূর্ব |
| সময় | ১০/১০/২০২১ |
| লিখার স্থান | নলছিয়া রায়গঞ্জ সিরাজগঞ্জ |
৪+৪/৪+৪
প্রজাপতির কোমল ডানা
উড়তে যে তার নাই কো মানা।
বিকেল বেলা নদীর তীরে
লুকোচুরি ঘাসের ভীড়ে।
প্রজাপতি নানা ছলে
ছুটে চলে ফুলে ফলে।
মধু খেয়ে ধেয়ে আসে
দলের সাথে মিষ্টি হাসে।
প্রজাপতির রূপটা ভালো
মাঝে মাঝে হলুদ কালো।
লার্ভা থেকে জন্ম তারই
কোথায় আছে তাদের বাড়ি।
পরাগায়ন পরাগ রেনু
প্রজাপতির গুনগুন বেণু।
গানে গানে মুগ্ধ করে
মধুতে ওই মুখটি ভরে।