কবিতা সোনালি রবি
কবি জাহাঙ্গীর আলম অপূর্ব
সময় ১৬/০৭/২০২১
লিখার স্থান নলছিয়া রায়গঞ্জ সিরাজগঞ্জ

পুবাকাশে প্রভাতকালে
উঠলো সোনা রবি
চারিদিকে আলো ছাড়ায়
কি অপরুপ ছবি।

পাখির ডাকে হলুদ আভা
ভীষণ লাগে ভালো,
একদিন রবি না উঠিলে
ধরা হবে কালো।

রবির আলো ঝিকিমিকি
জলের উপর পড়ে,
তাই না দেখে মাছরাঙা ভাই
প্রচুর মাছ ওই ধরে।

ঘাসের বুকে শিশির কণা
প্রভাতকালের আলো,
কবির লেখা কাব্য খানি
ভীষণ লাগে ভালো।

৪+৪/৪+২

guest
0 Comments
Newest
Oldest Most Voted