কবিতা সুখের খোঁজে
কবি জাহাঙ্গীর আলম অপূর্ব
সময় ০৪/০৮/২০২১
লিখার স্থান নলছিয়া রায়গঞ্জ সিরাজগঞ্জ

৪+৪/৪+২

সুখের ঘরের সুখ জানালা
গেছে বন্ধ হয়ে,
প্রিয়া তুমি মনে কোণে
যাবে শুধু রয়ে।

কেমন করে সুখ উল্লাসে
ঘুরবো তোমায় নিয়ে,
সেই কথাটা ভেবে ভেবে
কাঁদে আমার হিয়ে।

সুখের কথা ভেবে মনে
লাগে শুধু কষ্ট,
দিবানিশি সতত প্রিয়া
আশা গুলো নষ্ট।

ঘাত প্রতিঘাত জীবন পথে
আসছে যে খুব তেড়ে,
তোমায় নিয়ে যাবে প্রিয়া
দুঃখের বাড়ি ছেড়ে।

এমন করে যায় না তো দিন
নানা ব্যথা মনে,
সুখের দেশে কেমনে যাবো
ভাবি ক্ষণে ক্ষণে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted