কবিতা প্রভুর প্রেম
কবি জাহাঙ্গীর আলম অপূর্ব
সময় ০৩ /০৮/২০২১
লিখার স্থান নলছিয়া রায়গঞ্জ সিরাজগঞ্জ

৪+৪/৪+২ স্বরবৃত্ত ছন্দ

পবিত্র প্রেম প্রেমই মহান
এই না ধরার বুকে,
প্রেম যে আমার প্রভুর সাথে
মনের শান্তি সুখে।

আত্ম তৃপ্তি পাওয়ার জন্য
প্রেম প্রভুর ওই সাথে,
তার দিদারের জন্য প্রার্থনা
করি দিবা রাতে।

ক্যামন করে আমি পাবো
প্রভুর প্রেমের সারা,
নইলে আমার হৃদয় কেঁদে
প্রাণটা হবে হারা।

প্রভুর প্রেমে পড়েছে যে
সেই মানবি ধন্য,
আত্ম তৃপ্তির প্রেমে মুক্তি
মেলে প্রভুর জন্য।

প্রভুর প্রেমে শুদ্ধ আত্মা
সহজ মুক্তি হবে,
প্রেমে আগুনে পুড়ে আত্মা
শুদ্ধ তারে কবে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted