কবিতা ভদ্র নারী
কবি জাহাঙ্গীর আলম অপূর্ব
সময় ৩০ জুলাই, ২০২১
লিখার স্থান নলছিয়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ

+৪/৪+২ স্বরবৃত্ত ছন্দ

শান্তি পেতে ঘরের মধ্যে
লাগে সুশীল নারী,
অভদ্র ওই নারীর জন্য
অশান্তি হয় বাড়ি।

সম্পর্ক ভাই গড়ার আগে
দেখো ভালো করে,
যেজন আসবে সেজন যেন
আলো ছড়াই ঘরে।

ভদ্র নারীর সমাজে আজ
প্রয়োজনটা বেশি,
পর দেশের ওই ঢঙে চলে
সেই নারী নয় দেশি।

কথায় কথায় অনায়াসে
বলে বেশি কথা,
এরূপ নারী জীবন রথে
দেয় রে শুধু ব্যথা।

ভালো নারী রাখে বাড়ি
অশান্তি নেই তবে,
এমন নারী পাবো কোথা
এই না জীবন ভবে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted