কবিতা অভিসারে মিলন
কবি মিঠুন পাল
সময় ০৮ জুন,একুশ

প্রয়োজনের অধিক প্রিয় হতে গিয়ে
খুচরো পয়সার মত ফসকে গেছি,
প্রত্যাশার সূচকের ক্রমবর্ধমান গতিতে
হোঁচট খেয়ে পড়েছি মুখ থুবড়ে!
ফেনিল স্রোতে ভেসে যাচ্ছে আমারই সম্মুখ পথ-
উদ্বিগ্নতায় পরখ করে দেখে চলেছি,
অনুভূতির ছুটে চলায়- রক্তক্ষরণ বেমানান।
আকন্ঠ তৃষ্ণায় তোমার চোখে ডুব দেই,
বেখেয়ালি সময় একবারো মনে করায়নি
চোখের সমুদ্রের চেয়ে বড় কোন মহাসাগর নেই।
আমি তলিয়ে যাচ্ছি-
নোঙ্গর তোলার বৃথা চেষ্টায় অতলে চলে যাই।
তোমাকে বলা হয়ে উঠেনি-
অনুভূতির খরস্রোতা নদীর মোহনা তুমিই ছিলে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments