কবিতা হিসেব
কবি ইবরার আমিন
কাব্যগ্রন্থ আমাদের বাবার পরিচয়
সময় ২০১৭
লিখার স্থান যশোড়া, নোয়াখালী
Review This Poem

এসো বৃষ্টিতে ভিজি,
প্রাকৃতিক সৌন্দর্যকে অবহেলা করে ক্রন্দনরত বৃষ্টি ফোটা মুষ্টিবদ্ধ করি!
জোড়া হাঁসগুলোর সম্মুখে কাদামাটির রাস্তায় শৈশব খুঁজি ।
কচুপাতার পৃষ্ঠের জলেরা আমাদের সাক্ষী হয়ে থাকুক;
ফ্যাকাশে আকাশের রগচটে আলো তোমার ভয়ের কারণ হোক,
শনিবার দুপুরের বৃষ্টি আমাদের স্মৃতিতে শ্রেষ্ঠ হয়ে থাকুক ।
এসো বৃষ্টিতে ভিজি,
সংসারী হওয়ার আগে এটাই বৃষ্টিতে ভেজার প্রিয় সময়!
সংসারের এই বেলায়;
হয়তো তুমি ব্যস্ত থাকবে চুলোর চাল কতটুকু সিদ্ধ বাকি,
কিংবা তোমার নাগরিক মনের বসবাস হবে উপন্যাসের পাতায়,
অথবা এক কাপ রঙ চায়ের কাপে ডুবে থাকবে আমার সব
পরিকল্পনা।

guest
0 Comments
Newest
Oldest Most Voted