| কবিতা | উৎসর্গ |
| কবি | রবীন্দ্রনাথ ঠাকুর |
| কাব্যগ্রন্থ | বলাকা |
| সময় | ৭ মে ১৯১৬ |
| লিখার স্থান | তোসা-মারু জাহাজ, বঙ্গসাগর |
উইলি পিয়র্সন্ বন্ধুবরেষু
আপনারে তুমি সহজে ভুলিয়া থাক,
আমরা তোমারে ভুলিতে পারি না তাই।
সবার পিছনে নিজের গোপনে রাখ,
আমরা তোমারে প্রকাশ করিতে চাই।
ছোটোরে কখনো ছোট নাহি কর মনে,
আদর করিতে জান অনাদৃত জনে,
প্রীতি তব কিছু না চাহে নিজের জন্য,
তোমারে আদরি আপনারে করি ধন্য।
স্নেহাসক্ত
শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর
৭ মে ১৯১৬ তোসা-মারু জাহাজ, বঙ্গসাগর