| কবিতা | জন্মান্ধ |
| কবি | অনিরুদ্ধ রনি |
| সময় | ২৯ জুন ২০২১ বিকাল ৩ঃ৩১ |
| লিখার স্থান | কুমিল্লা |
আমার আদিম চোখ আজও জন্মান্ধ।
সেখানে
বর্বরতা বাস করে;আমার কন্ঠ ফণা দেখিয়ে
শোষণ করে,
নিমিষে হাত হয়ে ওঠে ধ্বংসের অবতার;
৮০০ কোটি মানুষ,ধর্ম,রাজনীতি,নেশা,
তুমি সকলে- বুদ্ধিমান,বুদ্ধিজীবী,বোকা,মূর্খ,
স্বপ্নান্ধ,প্রেমিক,প্রেমিকা
মিথ্যের এক একটি গ্রহ-নক্ষত্র-সৌরজগৎ-বায়ুমণ্ডল;
আদিম থেকে আদিমতা,
ধোঁয়াশা থেকে নেই কোনো মুক্তির পথ...
শ্রাবণের সন্ধ্যায় ভেজা চাঁদ
কখনো শুকায়নি।