| কবিতা | ইস্তফা |
| কবি | কৌশিক মজুমদার শুভ |
পুরান পালক ছেড়ে উড়ে যেও না প্রিওতমা,
নূতন সৌরভ নিয়ে উড়ে যাও কেন?- ইস্তাম্বুল, ইয়েমেন, মাদাগাস্কার আরো কোনসব আকাশে-
উদগ্রীব উমে কার নীড়? কোন জলে!
কোথায় স্বচ্ছ যৌবন ক্ষয়ে ক্ষয়ে যায়?
এইভাবে কোন স্বপ্নরে তুমি খাক করে যাও?
কোন শর-হিজলের ভিতর তুমি ফেলে গ্যাছো বিষাদ পালক!
তার শরীর তোমার শীৎকারে ম্লান হয়ে গ্যাছে- আহ্লাদ ঝরে গ্যাছে- রাত্রির শীতল বিষাদে সে কাঁপে,
তাহার হৃদয় আজও তোমার শরীর নাকি।