| কবিতা | সরল-অঙ্ক সমাধান-১ |
| কবি | অলোক নন্দন |
| সময় | ২২ এপ্রিল, ২০২১ |
| লিখার স্থান | নুরপূর ওয়াক-ওয়ে, সিলেট |
| সম্পৃক্ততা | আজকালকার চিন্তা বা বোধের যে ভাসা-ভাব যা টাকানুপাতে আধুনিক হচ্ছে না |
হিসেব কষো না
পাবে না উচিত সমাধান।
এখানে যোগ-বিয়োগ
অথবা ব্যস্ত-সময় পালায়৷
জগতের অঙ্কে মন দিলে
বেবাক ঝোঁট পেকে যায়।
তখন কোনটা অঙ্ক আর
কোনটা বিকেল বুঝা দায়।
জেনে বা না জেনে
কতকটা ঘাড়ত্যাড়া বৃত্ত
-তোমাকে-আমাকে ঘুরায়।
তাই হিসেব কষো না
‘অঙ্ক’ সাবজেক্ট’টা শক্ত।
ওর কোনো মন নেই।
নেই ভালোবাসার ব্যারাম।