কবিতা ঊনো পুঞ্জিকা
কবি মোঃ কাওছার আহমেদ
কাব্যগ্রন্থ ঊনো পুঞ্জিকা
সময় ৩০ অক্টোবর, ২০১৮ রাত
লিখার স্থান টাংগাইল
5/5 - (2 votes)

এটা আমার রাজ্য!
আর হ্যাঁ, এখানে আমিই রাজা।
এখানে কান্না, হাসি আর নিস্তব্ধতা
রোদ, বৃষ্টি, ঝড়ের সমান।
এখানকার রাজ্যটা হলে তুমি! হ্যা তুমি।
আর এখানকার প্রজারা হলো তোমার সকল স্মৃতি।
যাদের দিনের পর দিন আগলে রাখতে হয় আমাকে।
শুধু এতটুকু শুনেই ভড়কে গেলে নাকি?
জানো এখানে পাখি ও ডাকে, আর তা হলো
আমার আলোকিত অতিতে অতিক্রম করা তোমার মৌন হাসি।
মনে পড়ে?
আমার বেশ মনে পড়ে!
আর মনে পড়লেই-

বদ্ধ্য প্রাসাদের সদর দড়জার খিড়কী নাড়া দিয়ে উঠে
বেশ জোরে শোরে।
জানো আমার রাজ্যে সব আছে

বাগান, বিলাসিতা,নর্তকী, উজির নাজির,

আছে খাল বিল, নদী
আর আছে এক ৬৫৫ দিনের দীর্ঘ পুঞ্জিকা।

guest
0 Comments
Newest
Oldest Most Voted