বাংলা কবিতা, দেয়ালে বন্দী জোছনা কবিতা, কবি শান্ত চৌধুরী | কবিতা অঞ্চল
কবিতা দেয়ালে বন্দী জোছনা
কবি শান্ত চৌধুরী
Review This Poem

বিষণ্ণ বিকেল, বৃষ্টি হতে হতে
আর হলোনা!
শহরের যান্ত্রিকতা
ছুঁয়ে যাওয়া সন্ধ্যা।

দূরের আকাশে চাঁদ
দেয়ালে বন্দী জোছনা!
পথের বাঁকে, দেয়ালের ফাঁকে
মিটিমিটি আলোয়
মায়াময় জোছনা।

হৃদয়ের গহীনে, বেদনা নোঙ্গর করে
কোন পাখির উড়ে যাওয়ার মিছিলে,
নিঃসঙ্গ গাঙচিলের মতো জোছনা।
বেদনার রঙে মিশে যায়
অন্তহীন পথে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted