বাংলা কবিতা, মসৃণ বালুদ্বীপ কবিতা, কবি মোঃ রাশিদুল ইসলাম | কবিতা অঞ্চল
কবিতা মসৃণ বালুদ্বীপ
কবি মোঃ রাশিদুল ইসলাম
সময় ২৫ অক্টোবর, ২০১৯
লিখার স্থান সাঁথিয়া,পাবনা
Review This Poem

মসৃণ বালুদ্বীপ বিছানো পায়ের ছাপ
যেখানে নীলজল ঠেকিয়ে মাথা
ধুয়েমুছে দেয় আমাদের ফেলে আসা পা।

কতটা গভীরতা সাগরের বুকে
কতটা ভালোবাসায় মৃদু জল হবে
পিপাসিত চোখ গুলো দাবানলে জ্বলে
চোরাবালি সাঁতরে কি আর নীড় পাওয়া যাবে।

আমাকে কেও বলেছিলো এ পূর্নিমা আলোয়
বুকে রেখে মাথা দেখেছিলাম সাগরের ঢেউ
এভাবে ভেজা ছোঁয়া লেগেছে যদিও
মনে হয় ভালোবাসা রয়েছে বাকি।

আমাকে কেও জড়িয়ে কেঁদেছিল বুকে
শীতল কণ্ঠে বলেছিলো পাশে থাকবে তো রোজ
এভাবে কতো কাছে ছিলাম তোমার
শেষে দেখি শূন্য বুকে বিশাল আধার।

guest
0 Comments
Newest
Oldest Most Voted