বাংলা কবিতা, শরতের সন্ধ্যায় কবিতা, কবি মিজান মোহাম্মদ | কবিতা অঞ্চল
4.5/5 - (2 votes)

শরতের কুয়াশা স্নিগ্ধ সন্ধ্যায়
তোমাকে চাই— আরো কাছে,
আরো কাছে পেতে চাই!

শিশির ছুঁয়া ঘাসে আঁচল বিছাও,
আঁচলে ছড়িয়ে দাও শিউলিফুল
আমাদের
শাশ্বত
প্রেম;
দু’হাতে জড়িয়ে বুকে টেনে নাও।

ঘোরে– উন্মুখ ঠোঁটে তুলে নাও চুমু
আমার ব্যক্তিগত হৃদয়,
হৃদয়ে প্রণয়ের সস্পন্দন;
তোমার নামে করে দিতে চাই।

দ্যাখো– আমার শহরে প্রয়োজনীয়,
অপ্রয়োজনীয় সবকিছুই রয়েছে– প্রিয়া।
খেলনা, গাড়ি, ইমারত
সেতু, পার্ক, আদালত
প্রকৃতি, প্রযুক্তি
শুধু প্রেম নেই; তুমি নেই— প্রিয়া।

এসো, শরতের এ সন্ধ্যায়
তোমাকে চাই— আরো কাছে,
আরো কাছে পেতে চাই!

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments