| কবিতা | অন্ত নীলিমা |
| কবি | হাসান জীবন |
| সময় | ৪ জুন ২০২০ |
| লিখার স্থান | সরাইল, ব্রাহ্মণবাড়িয়া। |
আমি কেবল জড়তার মধ্যে বসবাস করেছি ছায়াময়ী।
আর জলের অতলে বিভাজিত হয়েছি বারবার।
অতীতে, বর্তমানে, ভবিষ্যতে
তবু আমি শরীরীয় ছিলাম না কখনো।
অনিকেত রিক্ততায় আমি কেবল ছিলাম
তোমার স্পর্শে পাওয়া
কোন এক বিশুদ্ধ অনুভূতি মাত্র।
কত পাথরে পাথর পুড়ে ধুকে ধুকে
পার করেছি সহস্র লক্ষ বছর
সেখানে আমার অতলে
তোমাকে করেছিলে তুমি ধুপছায়া।
হয়ত আবার কখনো
আমি হয়ে যাব কোন ধুলিময় নক্ষত্রের
টানা টানা নীল চোখ। জেনো।
আর সেদিনও।সেখানেও তুমিই হবে
আমার অন্ত নীলিমা।
