| কবিতা | এলিজি |
| কবি | রমিজ বাবু |
| সময় | ২৮ মার্চ, ২০২০ |
| লিখার স্থান | চট্টগ্রাম |
কোথাও রয়ে গেছে অশ্বত্থের ছায়া
সুন্দরবন কুলিং কর্নার কিংবা বুকমার্কের বেঞ্চিতে
নিউমার্কেট কিংবা সাবেরিয়ার মোড় পেরুলেই শূন্য শূন্য লাগে কেবল
তুমুল বাতাস বইতো যে গাছের পাতায় পাতায়
অকাল কালবৈশাখী থামিয়ে দিল তাকে,
বিগত পৌষে ঝরে গেছে বাকি যা ছিলো
আজকাল তাই অক্সিজেন সংকটে শহুরে উদ্যান,
সূর্যের তেজ যত বাড়ে, গুনিতক হারে
তার চেয়ে বেশি মনে পড়ে অশ্বত্থ গাছকে
পাথরের মত রাতের তুমুল হাহাকার বুকে জ্বালিয়ে
সে ছায়া চলে গেছে অচেনা গন্তব্যে।
