প্রথম প্রহরে গল্প থাকে স্বপ্ন সুখের আলেয়ার মতো,
প্রথম জীবনে ছবি থাকে নীল আসমানের নীলিমার মতো,
প্রথম প্রেমে মায়া থাকে উষ্ণ প্রভার আলোর মতো,
প্রথম ভালোবাসায় আবেগ থাকে নীরব ভাবনার ছায়ার মতো।সম্পূর্ণ

অখন্ড মেঘমালা সারাটিক্ষণ জুড়ে
স্থির রয় বুকের পাজরে
বলি ঝিরি ঝিরি বরিষণ ঝরলেই পারে
তবু তো শান্ত হাওয়া লাগতো হৃদয়পুরে।

কোথাকার কোনো শীতল হাওয়া
দেয় না দোলা-শুধু পথ চাওয়া
কাটে না মেঘমালা আঁধারের আসা-যাওয়া
স্তব্ধতায় বন্ধি চাওয়া-পাওয়া।

তবু থাকে প্রার্থনা হৃদয়জুড়ে সারাবেলা
মেঘমুক্ত হবে জীবন ঘুচবে ছলাকলা
আলোকধারা ঝরবে হবে আলোকিত পথচলা
ঝিরি ঝিরি সমীরণ দিয়ে যাবে দোলা।

সম্পূর্ণ

বিষাদের লিরিক অন্তবিহীন
চারিদিকে অন্ধকারের জয়ধ্বনি
তবু সাদা মনের মানুষেরা
জানায় আলোর বারতা আগমনি।

ঐ পবিত্র মনের মানুষগুলোর সঙ্গে
আমিও সামিল থাকতে চাই
চাই ভুবন জুড়ে আলো ছড়াতে
আমার মনে কোনো কলুষতা নাই।সম্পূর্ণ

তোমার একটা পত্র পেলে,
দর্শন চর্চা ছেড়ে দিয়ে প্রণয় কাব্যের সাধক হবো।
চোখের স্পর্শের কাছাকাছি ছোট্ট একটা ঘর বানাবো।
শুধু একটা পত্র পেলে,
হাজার খানেক জোৎস্না নিয়ে তোমার সাথে পথ হাড়াবো।

আমায় তুমি একটা রাতের জোৎস্না দেবে কি?
সম্পূর্ণ

সংশয় সংশয় আর শুধু ভয়
মনজুড়ে শুধু হতাশা আর পরাজয়।

কি জানি কি খেয়ালে বিষাদি
বোঝেনা কেউ মোর ভাষা উদাসি
কূপমন্ডুক দিকে দিকে হায় আঁধারি
দ‌্যাখে না খোলা আকাশ,গলেতে ফাঁসি।

উন্মুক্ত প্রান্তরে তবু মন ভীতু
প্রত‌্যাশা-প্রাপ্তির মিলন ঘটাতে
কল‌্যাণের আহবানে ছুটে চলতে
কতটুকু স্বার্থক মন,ভাবি আপনাতে।

ভয় ভয় মনেতে শুধু দ্বিধা
পৌঁছাবো তো গন্তব‌্যে টপকে সব বাঁধা।

কি জানি কি হয় নাইতো জানা
আল্লাহ মেহেরবান ভরসাতে তার
চলছে জীবন তরী ধীরলয়
বুকেতে প্রত‌্যয় বিজয়ী হবার।সম্পূর্ণ