কবিতা দুঃখের ইতিহাস
কবি শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
লিখার স্থান উজিরপুর,বরিশাল।
সম্পৃক্ততা বিরহ ধরা লেখা
কবিতার বিষয় অন্যান্য, বিরহ, রূপক

অখন্ড মেঘমালা সারাটিক্ষণ জুড়ে
স্থির রয় বুকের পাজরে
বলি ঝিরি ঝিরি বরিষণ ঝরলেই পারে
তবু তো শান্ত হাওয়া লাগতো হৃদয়পুরে।

কোথাকার কোনো শীতল হাওয়া
দেয় না দোলা-শুধু পথ চাওয়া
কাটে না মেঘমালা আঁধারের আসা-যাওয়া
স্তব্ধতায় বন্ধি চাওয়া-পাওয়া।

তবু থাকে প্রার্থনা হৃদয়জুড়ে সারাবেলা
মেঘমুক্ত হবে জীবন ঘুচবে ছলাকলা
আলোকধারা ঝরবে হবে আলোকিত পথচলা
ঝিরি ঝিরি সমীরণ দিয়ে যাবে দোলা।

সুখ-শান্তির ইতিহাস জীবনজুড়ে নাই
আলোর প্রার্থনায় দুঃখের ইতিহাস লিখে যাই
মেঘমালা কাটবে সেই আশায় বৈঠা চালাই
জীবন সমুদ্রে সারাবেলা সংগ্রামী আমি তাই।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments