শহরজুড়ে সমাবেশে নামা গাড়িগুলোকে আমার
আরশোলা ভাবতে ভাল লাগে
দুহাত উচিয়ে তাই রাস্তা পার হতে ভেবে পাই না
চোখে চোখ রেখে দাঁড়িয়ে যাব নাকি চলব ছুটে।
তখন ঐ পুলের উপর দাড়ানো লোকটাকে আমার
শালিকের মত মনে হয়, যেন দাড়িয়ে আছে
সোনালু বলে ময়েজ উদ্দিনের গাইয়ের কুজে।সম্পূর্ণ

কবে কখন নিজেই দাঁড়ালাম নিজের বিপক্ষে
মেলাইনি হিসেব।
ছবি দেখে বুঝি, মি. হ্যান্ডসাম বেশ যত্নে রেখেছে তোমায়।
বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী তোমার সরকারি চাকরিজীবী বর নিয়ে উদাহরণ টানে ইদানীং।
কি সৌভাগ্য আমার, তোমার আনন্দ আয়েশ দেখছি!সম্পূর্ণ

বাংলা কবিতা, বার্ড সুইসাইড জোন কবিতা, কবি %customfield(cpoet_name)% | কবিতা অঞ্চল

আজকাল ভোর হলেই পাখিদের সংসার প্রারম্ভের রেশ ছুঁয়ে আত্মহত্যা করতে ইচ্ছে করে
শুনেছি সেপ্টেম্বরের বিষাদে আত্মহত্যা করে পাখিরাও।
ডানায় ক্লান্ত জীবন বয়ে নিয়ে ঝাপিয়ে পড়ে মৃত্যুকূপে,
সেই নীল বিভ্রম তৃপ্তিতে পাখিদের কেমন বোধ হয়
তা আর জানা যায়নিসম্পূর্ণ

আমার ঘ্রাণ তোর মুখস্থ বিদ্যার মতো
আমি তোর মনের ঘরে পোষা এক অমূল্য প্রাণ
আমার ছবি তোর হৃদয়ে রঙ-তুলির আঁচড়
আমার বেঁচে থাকা— তোর প্রাণের প্রতিধ্বনি।সম্পূর্ণ

– ধর, কোনো একদিন সত্যিকারের পাখি হলি
উড়ে গেলি দূর বহুদূর।
খরকুটোয় মুড়ানো নতুন বাসা, সংসারও নতুন।
আমি কেবল তোর কিচিরমিচিরগুলো
একটা অসমাপ্ত উপন্যাসের মতো
বুকের বা’পাশে গুছিয়ে রেখে দিলাম যত্ন করে। সম্পূর্ণ