পৃথিবীর মাটি ভেজে সর্বহারা মানুষের চোখে
আমরা বহুযুগ মানুষ ছিলাম না বোধহয় !
যেমন কত যুগ অপেক্ষা করলে জীবাশ্মের সৃষ্টি হয়
– তেমন অপেক্ষার মানুষ ছিলাম আমরা।
আলোছায়া পৃথিবীর পথ একদিন মানুষহারা হবে
চেতনার প্রহর জ্ঞানে
আর হারিয়ে যাবে শহর নিখোঁজ সমুদ্দুরে।।
সম্পূর্ণ

ঘুমের ভিতর পাখি জানে পাখিদের উড়ে যাওয়া
নির্বাসন দেওয়া হয়েছে এতকাল নিরুদ্দেশে
অজানা মানুষ শৃঙ্খলার কথা বুঝি না জানি না
তোমরা তো মানুষ বোঝ এমনকি সবই বোঝ
তবে ভাঙো কেন শত শত মানুষের চোখের ঘুম !
ভাঙো কেন শুধু শুধু মানুষের হৃদয় !!সম্পূর্ণ

শিশির সকালে ভেজা, ঘাস হালকা কুয়াশায়,
প্রকৃতিতে বেজে ওঠে ,শীতের আগমনী বার্তায়। 
ঘাসের মাথায় হীরার মতো,শিশির ঝলমল,
বাগানে শিউলি কামিনী ফুলের ঘ্রাণে টলমল।সম্পূর্ণ