কয়েকটি গুচ্ছ কবিতা
প্রেম….. কেনো এক নারীর প্রতি অদ্ভুত হৃদ স্পন্দন অনুভূতি নিয়ে এগিয়ে যাওয়া এবং সে সম্পর্কসম্পূর্ণ
জীবনমুখী কবিতা সমূহ
প্রেম….. কেনো এক নারীর প্রতি অদ্ভুত হৃদ স্পন্দন অনুভূতি নিয়ে এগিয়ে যাওয়া এবং সে সম্পর্কসম্পূর্ণ
ষ্টি নয় বারুদ চাই
এত সহযে পাপগুলো ধুয়ে দেব না
ওরা জল ফুঁড়ে উঠেছে,ক্রমপুঞ্জিত আরও
মাটি মাথা দেওয়াল ফুঁড়ে ছড়িয়ে পরেছে
ধ্বংস করেছে, নষ্ট করেছে
এক এক পাঁজর এক এক কালের
ক্রমপুঞ্জিত ইতিহাস, আমাদের
ভাঙা গড়া সবটায় ওদের ছত্রাক উঠছে গজিয়ে
আমায় অরাজগ হতে দাও
লেগে থাকা ঘাম কঠিন শ্রমের দাগে
আমি রেখে যাব শেষ প্রতিকার
ভেসে গেছে সব ভেঙেছে কঠোর ঘায়ে
শকুন নিয়েছে ভাগার সবটা
প্রত্যাশিতের ঘর, জ্বালিয়ে দিয়েছে
মানুষের ভেতর মানুষ কোথায়? পশুও অতি উত্তম জেনো যে নারী ওদের জন্ম দিলো, ধর্ষিতা তোসম্পূর্ণ
আমি এখন আকাশে থাকি তারা হয়ে এক সময় ছিলাম পৃথিবীতে মেয়ে হয়ে। অকালে আমার আয়ুসম্পূর্ণ
যখন তোমরা গাছ কাটো তখন গাছের কত কষ্ট হয় বুঝতে পারো? ধরো, যে কুড়ুল দিয়েসম্পূর্ণ
শশী, দিনমণি, ধরণী যেমন সত্য পাহাড়, নির্ঝর, সাগর যেমন সত্য অনন্তলতা, অলকানন্দা, নিশিগন্ধা যেমন সত্যসম্পূর্ণ
ভগবান সত্য। এই বিশ্ব যেমন সত্য ভগবান তেমন সত্য। সূর্য, চন্দ্র, বুধ, মঙ্গল যেমন সত্যসম্পূর্ণ
এসো মাটির টানে,
এসো মাটির গানে হেথা
এসো আমি আছি,
এসো জীবন যেখানে গাঁথা।সম্পূর্ণ
বিভেদের বেড়াজালে বন্ধি বিবেক
আপনার সুখের তরে উন্মাদ সবে
বিভাজনে বিভাজনে সয়লাব দুনিয়া
কেউ কারো তরে হয় না যে ভবে।
দিকে দিকে যুদ্ধের আয়োজন
মানুষের রক্ত মানুষের খাদ্য এখন
বিজয়ী হওয়ার প্রত্যাশায় রক্তক্ষরণ
হায়েনার ছোবলে মানুষের মরণ।
দুনিয়া জুড়ে মনুষ্যত্ব ভূলুন্ঠিত
যেন মানব নয় দানবের জয়ধ্বনি
বহু ভাগে বিভক্ত মানবকূল আজি
বুঝি ধ্বংসের বারতা জানায় আগমনী।
মানবতা আর মানবাধিকার মিথ্যাচার
করছে কেউ কেউ আপনার স্বার্থ রচিতে
স্বার্থহীন ভালোবাসা পাই না আর ভুবনেতে
রে মানুষ হও সংশোধন আপনি আপনাতে।সম্পূর্ণ
মানুষের মাঝে কিছু সারমেয় শিশু
ঘেউ ঘেউ করে না ঠিকই তবু
রোজ রোজ অন্যের জন্য ভোগান্তির
এরা হারামি দ্যাখে না চেয়ে প্রভু।
মুখোশধারী এইসব জানোয়ার ভদ্রলোক
মানুষের পরে জুলুম করে করে
গড়ছে নিজের অট্টালিকা,সৌভাগ্য
নামে না অভিশাপ এতটুকু এদের তরে।
নীরবে চুপচাপ শুধু সয়ে যাওয়া
হতভাগ্য জনের বুকে কত অভিশাপ
জমেছে রোজ রোজ কেউ তো জানে না
ঐ অভিশাপে পুড়বে পাপীরা পাবে না মাফ।
এইসব ক্ষমতালোভী সম্পদশালী মানুষেরা
ধোঁকাবাজি করে বড় হচ্ছে যারা রোজ
এরা ধ্বংস হবেই হয়তো কখনো সহসা
তুমি দেখে নিও বন্ধু শুধু নীরবে রাখ খোঁজ।
সম্পূর্ণ
মানুষ নাম,মান হুস নাই আজি
বেহুস-বেদিশা আমজনতা ছুটছে সারাবেলা
খুন,বাংলাদেশে রক্তের খেলা
গণতন্ত্র,নীরবে দেখছে রক্তলীলা।
বিচার,উৎফুল্ল প্রহসন সারাবেলা
ভঙ্গুর ন্যায়-নীতি,দুর্নীতির জয়ধ্বনি
অট্টহাসিতে মত্ত কূপমন্ডুক-দূর্জন
অসহায় মরে,চলছে দলাদলি-হানাহানি।
বাংলাদেশের বুকে স্বাধীন পতাকা
আজি পরাধীনতায় মলিন হতে চায়
কি সেই পরাধীনতা?তার নাম-
জুলুম,হত্যা,দুর্নীতি,ঘুষ।চলছে অবলীলায়।
পুলিশি নির্যাতন।শিশু হত্যা-কত জুলুম
আমার বাংলাদেশে সহস্র মাতার আহাজারি
রোজ দেখি।আঁখিজল মুছি-পরিত্রাণ নাই
(তবে)শোষকেরা হুশিয়ার।আমজনতা সইবে না আর বাড়াবাড়ি।
সম্পূর্ণ