হাঁটা যায় কাদা–মাটির রাস্তায়
নির্বিঘ্নে শোনা যায় পাখিদের ব্যথিত কলরব
স্বাচ্ছন্দ্যে দেখা যায় আকাশের বিদঘুটে অন্ধকার
ঘন অরণ্যের নিস্তব্ধতা উপলব্ধি করা যায়
একটা পলাতকা হাত খুঁজতে গিয়ে
বহুদূর হাঁটা যায় উর্বশীসম্পূর্ণ

তারা ছেড়ে গেছে পথ-
দিয়ে গেছে এক পরাজিত মন, বিষাদের ঢেউ।
রাতের ঔষধ- ঘুমের শিডিউল- কাজের চাপ
বাড়ি ফেরা পথ- পথে পাওয়া হোঁচট- জানলো না কেউ!সম্পূর্ণ

ঈশ্বরের এক অলৌকিক সৃষ্টি “আদমসন্তান”
তার নিরন্তর জীবনে সৃষ্টি ও অবসানের অন্তবর্তীকালীন মন্বন্তরে,
অসহায়ত্বের দুই প্রান্তে দাঁড়িয়ে আমরা দুজন সমান্তরে।
নিরুপায় হয়ে ধারাপাতের বিরুদ্ধে গিয়ে ডাকছি শৈশবকে,
ভুলে গিয়েছি বড় যে হয়েছে সে ও ছোটবেলাকে সন্তান।সম্পূর্ণ

আহা—তুমি আমাকে জিন্দেগি আর ম‌ওতের মানে বুঝিয়েছো
অথচ আমি ম‌ওত বেছে নিলাম
বেছে নিলাম নিঃসঙ্গ বেদুঈনের জীবন।
কিংবা— জেরুজালেমের মিথ্যে ইতিহাস
কিংবা— পুলসিরাতে পথিকের একাকী পারাপার।
আমি বেছে নিলাম ম‌ওত।
সম্পূর্ণ