| কবিতা | মানুষ মূলত একা |
| কবি | শাদমান শাদীদ অনন্ত |
| কবিতার বিষয় | অন্যান্য, জীবনমুখী, প্রেম, বিরহ |
ঠিক সন্ধ্যা নামার আগেই বৃষ্টি শুরু,
প্রায় ফুরিয়ে যাওয়া সিগারেটা হৃদয়কে উষ্ণতা দিয়ে নিভে গেল বৃষ্টিতে,
একটা চমৎকার বিকেল বিষন্ন মেঘে অন্ধকার,
অথচ হৃদয়ের ধ্বংস্তুপে দাঁড়িয়ে দেখি কয়েকটি দাঁড়াকাক
নিঃসঙ্গ দেয়ালে শূন্যতার শোকসভায় বসেছে
বোকা মানুষেরা এদিকসেদিক ছাওনি খুঁজে চলেছে ,
কেউ কেউ বাড়িযাবে বলে তাড়াহুড়ো করছে ,
কারো লাইটার ভিজে গিয়ে আগুন আসছে না,
কেউবা প্রেয়সীর হাত ধরে প্রায় ফাকা রাস্তায় নেমে পড়েছে ,
এক ছিলিম তামাকে কড়া টান দিয়ে বৃষ্টির আবেশে মত্ত কেউ,
কেউবা সূরা পান করে হারিয়ে গেছে স্মৃতির প্রাচীনতম কোঠেরে
মানুষ নিখুত না,
মানুষ অসহায় কারণ নীরবতার ভাষা তারা জানে না
শব্দের শ্রেষ্ঠতম ব্যবহার মানুষ জানে না,
মানুষ মূলত একা,
মানুষ পঙ্গু ,বেডপ এবং বোকা
মানুষ হারিয়ে যায় ভিড়ে-বাজারে-অন্ধকারে,
হঠাৎ লন্ঠন জ্বলে উঠে,কেউবা আদিম শতাব্দীর গভীরে ডুব দেয় গোপনে, নিস্তব্ধতার অর্থ খুঁজবে বলে