একাকীত্বের হাওয়া
আমার একটা পথের সঙ্গী,
হাটার সঙ্গী কেউ হইলো না রে…
ও বুকের মধ্যে তারে নিয়া,
একটা গল্প হইলো না রে__
সম্পূর্ণ
বিদায় দিতে চাইনা
এইযে শক্ত করে ধরে রাখা আপনার হাত,
ছেড়ে দিতে চাইনা।
ছেড়ে দিলেই যে চলে যান,
আর ধরতে পাইনা।সম্পূর্ণ
প্রেমিকরাই বিপ্লবী হয়
ভালোবেসে দেখ, হৃদয় টা সিংহের মত বীর বিক্রমের শৌর্য অর্জন করবে, মশা – মাছির মতসম্পূর্ণ
মানুষ উৎসব
চলে গেছে যারা শুধুই মতিভ্রম
প্রশ্নচিহ্ন রেখে উত্তর অমিল আজও মিলবেনা আর
সংখ্যাগুলো কেড়েছে অক্ষর, পত্রপাঠ
নিয়েছে গুটিয়ে | কোন
ফিরে দেয় যে কেড়ে নেয় সে-ই
বাঁচায় যে,ফাঁকা করে একা করে, খুন করে,লুট করে
সবই’তো মানুষ —
তথাপি কি নিদারুণ মানুষ পিপাসা
সহস্র আঘাত বুকে দেখে যা তথাপি, নিদারুণ কি
মানুষ উৎসব |সম্পূর্ণ
সম্পর্কগুলো এমনই হয়
পৃথিবীর সব সম্পর্ক গুলো কোনো না কোনো বন্ধনে যুক্ত! হতে পারে তা নিখাত প্রেমের, হতেওসম্পূর্ণ
দুঃখের ইতিহাস
অখন্ড মেঘমালা সারাটিক্ষণ জুড়ে
স্থির রয় বুকের পাজরে
বলি ঝিরি ঝিরি বরিষণ ঝরলেই পারে
তবু তো শান্ত হাওয়া লাগতো হৃদয়পুরে।
কোথাকার কোনো শীতল হাওয়া
দেয় না দোলা-শুধু পথ চাওয়া
কাটে না মেঘমালা আঁধারের আসা-যাওয়া
স্তব্ধতায় বন্ধি চাওয়া-পাওয়া।
তবু থাকে প্রার্থনা হৃদয়জুড়ে সারাবেলা
মেঘমুক্ত হবে জীবন ঘুচবে ছলাকলা
আলোকধারা ঝরবে হবে আলোকিত পথচলা
ঝিরি ঝিরি সমীরণ দিয়ে যাবে দোলা।
চলে যাচ্ছি হাওয়া
চলে যাচ্ছি হাওয়া—নিষ্প্রাণ হয়ে
অপলক দৃষ্টির সাথে সম্মতি জানিয়ে আমি চলে যাচ্ছি
হয়তো কখনও আর ফিরে আসবো না
ফিরে আসলেও বা কি আসে যায়
যে যার মত পরে থাকে জীবনের সাইকেল হাতে নিয়েসম্পূর্ণ
পলাতক
আমার সুর বেদনার বিরহের
তোমার লাগবে না ভালো
জানি আমি অন্ধকারে আমার ডুব
তোমার চোখে ঝলমলে আলো।
বন্ধুরে বুক জুড়ে মোর ক্ষত
জ্বলে-পুড়ে অঙ্গার আমি
দেখিনা স্বপ্ন আর বিজয়ীর
অথচ সজিবতায় উজ্জল তুমি।
তোমার আমার দুইদিকে যাত্রা
আমি গান গাহি বিরহের
মিলনের আশা আর রাখিনা
তোমার বুকে ফোটে ফুল আনন্দের।
বন্ধুরে বিভেদের দেয়াল সুউচ্চ
আমারে খুঁজে পাবে না তুমি
আমি পলাতক,নিশ্চুপ-নির্বাক
তুমি উচ্চৈঃস্বরে সতত সংগ্রামী।
হারানো আঙুলের শোক
কি করে তোমারে ভুইলা থাকা যায় ভাবতেছি, খুঁইজ্জা পাইতেছি না একদম। ক্লান্ত লাগতেছে, স্থবির গাছেরসম্পূর্ণ