কবিতা তাই কেউ আমার হল না – অর্ঘ্যদীপ চক্রবর্তী
কবি অর্ঘ্যদীপ চক্রবর্তী
কবিতার বিষয় আশা, জীবনমুখী, বিরহ
Review This Poem

আমায় কেউ ভালোবাসলো না
কিন্তু আমি সবাইকেই ভালোবেসে গেলাম
তাই কেউ আমার হল না।

আমায় কেউ পছন্দ করল না
কিন্তু আমি সবাইকেই পছন্দ করে গেলাম
তাই কেউ আমার হল না।

আমায় কেউ তাদের মনে জায়গা দিল না
কিন্তু আমি সবাইকেই আমার মনে রেখে এলাম
তাই কেউ আমার হল না।

আমায় কেউ তাদের ভাবনায় আনল না
কিন্তু আমি সবাইকে নিয়েই ভেবে গেলাম
তাই কেউ আমার হল না।

আমার কষ্ট কেউ বোঝে নি
কিন্তু আমি সবার কষ্ট বুঝে গেলাম
তাই কেউ আমার হল না।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
৯/৩/২০২৪

guest
0 Comments
Newest
Oldest Most Voted