যদি কখনো প্রশ্ন করো-
তোমার উপর আর কোনো রাগ আছে কিনা?
তবে বলব-
তোমার জন্য মন খারাপ করে দিন কাটানোর সাথে সাথে,
রাগ গুলোও কাটিয়ে উঠেছি!সম্পূর্ণ

তোমার প্রতিটি চুম্বনে আমি উষ্ণতা খুঁজেছি,
কিন্তু কুয়াশা মাখা ঘিরি পথের শীতলতা তোমায় বুঝতে দেয়নি।
আমি তোমার চোখে পৃথিবী দেখেছি,
তবে এই বিস্ময়কর পৃথিবীর অভ্যন্তরীণ সৌন্দর্য তুমি উপলব্ধি করতে পারনি।সম্পূর্ণ

মিথ্যে,অবিশ্বাস আর ক্রোধের গল্প ঠিক কৃষ্ণচূড়ার মতোই আমাদের চোখে ফোটে।
ছায়াছবির মতোন চঞ্চল হয়ে ভাসে নৈতিক নিষ্ঠুরতা।
আমি নূহের নৌকা এবং যিশুর ভালোবাসার কাছে আশ্রয় চাই।
সম্পূর্ণ

শূন্য
মুহাম্মদ শাফায়াত হুসাইন

প্রেমানলে পুড়ে ভস্ম আমি দগ্ধে শূন্য,
মন যে খণ্ড বিখণ্ড ফোঁড়ায় বিদীর্ণ
পায় সর্বহারা দণ্ড দেহ জরাজীর্ণ
ঐ মনের মানুষ কে পাওয়ার জন্য।

হৃদয় চুর্ণ বিচূর্ণ দিদার এ দৈন্য
প্রেমহীন রিক্ত মনে প্রাপ্ত আশা ক্ষীণ
আশাবাদি চেয়ে রয় দিয়ে প্রেম শীর্ণ
হেরিলে জুড়ায় হৃদ হবে মন ধন্য।

শূন্যের যে নাহি রয় বিয়োগের ভয়
ভাগে ক্ষুদ্র হওয়ার নাহি থাকে ডর
গুণ দিয়ে বৃদ্ধি নয়, শূন্যই যে হয়।

গুরু কৃপা দিলে হবে যোগ দয়াময়
নবী দর্পনে দর্শন প্রভু নিরালয়
তবে স্বস্তিময় ধরা মোর মাটি গোর।

১৪-০৫-২৩সম্পূর্ণ

চোখে বিবশ রাত্রি মনেতে আন্ধার
দীর্ঘ শহর জুড়ে দুঃখের ইতিহাস
মেনে নেওয়া যায় না !
মেনে নিতে হয়।
কেউ কথা রাখে না ! রাখতে জানে না
এমনকি প্রিয়জনও নয়
থাকলে প্রিয়জন না থাকলে আসজন।সম্পূর্ণ