কবিতা না-ঋষি স্বভাব
কবি তন্ময় সাহা
সময় 05/10/2026
কবিতার বিষয় প্রেম, বিরহ, রূপক
Review This Poem

অনেকের ভুল হয়, আমার ভ্রান্তি,
সকলে ক্লান্ত হয়, আমার শ্রান্তি।
অভ্যেস হয়ে গেছে যাতায়াত,
ভিড় কেটে যাওয়া—

এও এক না ঋষি স্বভাব।

দুপুরে ভিজেছি—কেউই এলো না; ওহে,
তুমি তাও এলে—এই
এলোমেলো কপালের সুখ এলেবেলে।

যাক বাবা, থাকো !
(কেন থাকো, কেনই বা না থাকো—
বিস্ময়।)

অবসরে বই পড়ি,
কিছু লেখা বাদামের ঠোঙা পড়ি;
মন-টন পড়া-পড়ি ভালো লাগে না।

guest
0 Comments
Newest
Oldest Most Voted