কবিতা মন্দির
কবি তারাপ্রসাদ চট্টোপাধ্যায়
কাব্যগ্রন্থ তরঙ্গ
সময় 02 সেপ্টেম্বর, 2023, সকাল
উৎসর্গ মুক্তি
লিখার স্থান শান্তিনিকেতন, পশ্চিমবঙ্গ, ভারত।
সম্পৃক্ততা পূজা
কবিতার বিষয় অন্যান্য

ঐ বাজিল মন্দিরে ঘণ্টা
ঢং ঢং ঢং শব্দ সনে।
মন্দিরের দ্বার গেল খুলি
পবন প্রবেশি করিছে কেলি,
ঘুরিয়া ফিরিয়া দেখিছে চাহিয়া
বিগ্রহ রূপ পরিক্রমা করিয়া আপন সনে।

রক্ত জবা নিবেদিত চরণ কমলে
পুষ্প মালা পরিহিতা মুণ্ডমালা গলে ।
গন্ধ দ্রব্য দেয় সুগন্ধ আপনার দহনে
অশুভের ত্রাস নাহি কোন বাস মাতৃকা পরিধানে।

মন্ত্র ধ্বনি কর্ণে শুনি প্রতিধ্বনি প্রাচীরে
কৃপা চাহি, করুণা চাহি, মোক্ষ চাহি অন্তরে।
ক্ষমা চাহি, মুক্তি চাহি, শরণাগতি চাহি
যদিও নাহি জানি আমি পাইব কিনা মন্তরে।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments