কবিতা ঢাকি
কবি তারাপ্রসাদ চট্টোপাধ্যায়
কাব্যগ্রন্থ তরঙ্গ
সময় 21 অক্টোবর, 2023, সকাল
লিখার স্থান কলকাতা, পশ্চিমবঙ্গ,ভারত
সম্পৃক্ততা দুর্গাপূজা
কবিতার বিষয় অন্যান্য
Review This Poem

সুদূর মুর্শিদাবাদ হতে এসেছে গঙ্গার তটে
যেথায় রয়েছে বঙ্গের মহান নগরী।
তারই দক্ষিণে এসেছে মায়ের টানে
বাজাতে আবাসনে পূজার বাঁশরি।

এসেছে সে ঢাকি সঙ্গে লয়ে কাঁসি চাকি
পুত্র তাহার দিতেছে যে সঙ্গ।
পূর্ণ করিতে আজি সাধারণ বেশে সাজি,
মাতৃ আরাধনায় সবে করিতেছে রঙ্গ।

বর্ষে বর্ষে আসে তারা
এই আবাসনে।
আনন্দ দানে যায় ফিরে
পূজা সমাপনে।

শেষ হয়ে যায় পূজা মাত্র চারিদিনে
আঁধারে আঁধার ভরে মণ্ডপ স্থানে।
একক প্রদীপ যথা মৃদু প্রভা দানে
জাগায় বিরহ ঘন মনের গহনে।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted