| কবিতা | কতো গুলো খন্ড কবিতা |
| কবি | মিনহাজুল ইসলাম সৌরভ |
| সময় | [২২,মে,২০২২,রাত ১১:৩০] |
| লিখার স্থান | মালেক মোড় ওভার ব্রিজ, সিরাজগঞ্জ। |
| সম্পৃক্ততা | কবিতা আমি ভালোবাসি তাই লিখি। |
ঘড়ি……
দেয়ালের পিঠে ঝুলে আছে ঘড়ি
সময় বার্তা দেয় নিয়তি বাণী।
তিনটি কাঁটা ঘুরে বেড়ায় রোজ,
ঘন্টা,মিনিট,সেকেন্ড খোঁজ।
ফ্রেম……
পুরনো ছবির ফ্রেমে আবদ্ধ গল্প
মিশে অস্তিত্ব রক্ষায় কৌশল।
ভারসাম্য হারিয়ে বিস্তৃর্ণ মরুভূমি,
জীবন অর্থ সংকট সমাধান কি?
চায়ের কাপে……
ধর্ষিত ঠোঁট চুমুক চায়ের কাপে
জলন্ত আগুন ফুসফুসে ধোঁয়া।
নিরবে দাঁড়িয়ে পড়ছি কবিতা,
কার্ণিশে রহস্য ঝুলে পৃথিবীটা।
চিঠি……
তোমার নামে লিখবো শেষ চিঠি
রঙিন খামে বন্ধ লেখা খামটি।
ডাকপিয়ন পৌঁছে বিলি ঠিকানা,
আবেগ তিব্র কাগজে লেখায়।
রক্ত……
মনের কথা গহীনে লুকিয়ে ছাপ
দেহের গভীরে ক্ষত রক্ত বিন্দু।
অনন্ত প্রেম বাধায় পড়িবে বিপদ,
পরিচয় দূরে প্রাণ দুটো শরীরে।
পরিবেশ……
প্রকৃতির চরিত্র বাস্তব পরীক্ষায়
বাতাসে ধুলো কখনো বৃষ্টি কাঁদা।
এতো সুন্দর চক্স বিধাতার সৃষ্টি
পরিবেশ বিপর্যয়ে মানুষ হুমকি।