| কবিতা | কবিতা ও তুমি |
| কবি | সুপ্ত সাহা |
| লিখার স্থান | কলমাকান্দা, নেত্রকোণা |
সতীন ভাবলা কবিতারে,যহন কইলাম -
রাইখা আহো বারান্দায়।
তখন প্রশ্ন তুললা - 'এই হইলো তোমার ভালোবাসা?'
তুমি চুমায় চুমায় ক্রুশে টাঙায় রাখলা আমারে ঠাকুরদার ছবির মতোন।
তারপর হাইসা কইলা - 'খাটে তিনজনই ঘুমাবো,
তুমি,আমি আর কবিতা,
তবে আমি মাঝখানে।'
আমি বোকার মতো প্রশ্ন করলাম -
আমি কোনপাশে শুইবো?
- যে কোনো এক পাশে শুইলেই হইলো৷
এই যে আমার আর কবিতার মাঝে তুমি আইলা;
ডানে গেলেও লগে তুমি।
বামে গেলেও লগে তুমি।
কবিতারে আর ছুঁইতে পারিনাই৷
কবিতার অর্ন্তবাসের গন্ধে রাতভর দাপাদাপি করি
তবু তারে ছুঁইতে পারি নাই৷
কবিতা আর আমার মাঝখানে বার্লিন দেয়ালের মতো আরামসে ঘুমায় রইলা।
আমার সহ্য হয় নাই,
মনে মনে মানত করসিলাম
যেন ঘুম না ভাঙে তোমার আর কোনো সকালবেলা।
