কবিতা স্মৃতির শহর ১৯ – আটচল্লিশ হঠাৎ ঝাঁপ দিল…
কবি সুনীল গঙ্গোপাধ্যায়
কাব্যগ্রন্থ স্মৃতির শহর
Review This Poem

আটচল্লিশ হঠাৎ ঝাঁপ দিল ঊনত্রিশের গনগনে আগুনে
ভূমিকম্প বয়ে গেল শ্যামপুকুর স্ট্রিটে
ভেঙে পড়লো মিত্তির বাড়ির নিজস্ব আকাশ
একটা চাঁপাফুল গাছ নাচ শুরু করলে
পাথরের রমণী একটু হাসলো
তখন প্রচণ্ড খিদের দুপুর
তখন সমস্ত প্রতিশোধের বিশাল সুসময়
তখন মাটি থেকে কুড়িয়ে ধুলো বালি মুছে
আমার নশ্বরতাকে আদর করি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted