| কবিতা | স্মৃতির শহর ১৩ – সীমান্ত এলাকার মানুষ… |
| কবি | সুনীল গঙ্গোপাধ্যায় |
| কাব্যগ্রন্থ | স্মৃতির শহর |
সীমান্ত এলাকার মানুষ গদ্যে কথা বলে
বস্তি ও কলকারখানার মানুষ গদ্যে কথা বলে
দিনের বেলায় শহর গদ্যে কথা বলে
সমস্ত সমসাময়িক দুঃখ গদ্যে কথা বলে
শুকনো মাঠ ও রুখু দাড়িওয়ালা মানুষটি গদ্যে কথা বলে
গোটা ছুরি কাঁচির সভ্যতা গদ্যে কথা বলে
তা হলে কী নিয়ে কবিতা লেখা হবে?