কবিতা পদ্মা সেতু
কবি শহীদ উদ্দীন আহমেদ
লিখার স্থান ধানমন্ডি ঢাকা
সম্পৃক্ততা পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে
4.3/5 - (3 votes)

পদ্মা সেতু

স্বপ্ন নয় বাস্তবতা পদ্মা সেতু নাম ,
শেখ হাসিনা তোমাকে জানাই প্রণাম ;
দেশ পেল পদ্মা সেতু যার দৃঢ়তায় ,
আনন্দ হিল্লোল বয় দক্ষিন বাংলায় ।

কত বাঁধা জটিলতা সব পিছু ফেলে ,
পদ্মার উপরে তুমি সেতু গড়ে দিলে ;
আকাশে বাতাসে আজ তার জয়গান ,
স্মরণীয় হয়ে রবে হেন অবদান ।

এতকাল ছিল যারা পিছনের দিকে ,
উন্নয়নের ছোঁয়ায় ভাসছে আজিকে ;
আজ তারা পথ পেল সামনে আসার ,
শিল্পায়ন হবে সেথা খুলে গেল দ্বার ।

বাঙালীর নিজ অর্থে গড়া পদ্মা সেতু ,
বাংলার আকাশ জুড়ে উড়ে জয়কেতু ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted