| কবিতা | জীবনের ভাবনা |
| কবি | শহীদ উদ্দীন আহমেদ |
| সময় | মার্চ, ২০২১ |
| লিখার স্থান | ধানমন্ডি, ঢাকা |
| সম্পৃক্ততা | জীবনবোধ |
| কবিতার বিষয় | জীবনমুখী |
জীবন নিয়ে ভাবনা আমার
বড্ডো এলোমেলো ,
পরের কথা ভেবে জীবন
রসাতলে গেলো !
ভেবেছিলাম মানবতা
এ জীবনের লক্ষ্য ,
এখন দেখি সকল মানুষ
স্বার্থবাদে দক্ষ ।
জীবনটাকে গড়বো আমি
সাম্যবাদী মন্ত্রে ,
সে ভাবনাটা হারিয়ে যায়
স্বেচ্ছা গণতন্ত্রে ।
ভেবেছিলাম স্বজন নিয়ে
থাকবো মিলেমিশে ,
তারাই দেখি স্বার্থদ্বন্দ্বে
আছে সবার শীর্ষে ।