কবিতা ক্ষণিকা
কবি শহীদ উদ্দীন আহমেদ
সময় জুন, ২০২২
লিখার স্থান ধানমন্ডি , ঢাকা
সম্পৃক্ততা ক্ষণস্থায়ী জীবনধারা
Review This Poem

জীবনে কিসের আশা কিসের ভরসা !
জগতময় লুকানো বিষাদ পাসরা ,
কামনা বাসনা সব রইল অধরা ;
স্নেহ প্রেম ভালবাসা ফুুরায় সহসা ।

স্মরণের অন্তরালে স্মৃতির কণিকা ,
নাড়া দিয়ে বলে শুধু বিদায় বিদায় ;
যে আপন পর হল সে অবহেলায় ,
ব্যথা লয়ে জাগে প্রাণে হয়ে সে ক্ষণিকা ।

রইবে সে আমার এ বাহুর বাঁধনেে ,
ছিল মোর এইটুকু প্রত্যাশা জীবনে ;
বাসনা জাগেে বাঁধিয়া রাখি আলিঙ্গনে ,
পারিনি তা হারালো সে অতি সংগোপনে ।

বিরহে অনলে পোড়া সে ত্রিকালজয়ী ,
জীবনেের স্রোতধারা বড় ক্ষণস্থায়ী ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted