কবিতা ফেব্রুয়ারি-২০১৫
কবি শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
কাব্যগ্রন্থ জয়নালের কিছু স্বপ্ন ছিলো
কবিতার বিষয় প্রতিবাদ, বাংলাদেশ, রাজনৈতিক
Review This Poem

কত সহজে মানুষ খুন
মানুষের হাতে
কি ভয়ানক দৃশ‌্য
সহ‌্য করা যায় না কিছুতে।

মানুষের বিবেক
মানুষের ভালোবাসা
মানুষের সহানুভূতি
সবই আজ দুরাশা।

সোনার বাংলাদেশ রক্ত দামে
কিনেছিল যারা
তারাও হবে স্তম্ভিত আজ
দেখে এ রুধির ধারা।

ক্ষমতা চিরদিনের জন‌্য নয়
নেতা-নেত্রী কেন বোঝেনা
সাধারণ মানুষের খুন
আর দেখতে চাই না।

guest
0 Comments
Newest
Oldest Most Voted