কবিতা হাঁটি চাঁদের ছায়ায়
কবি সরকার আলমগীর
সময় ০৯ অক্টোবর’২৪
উৎসর্গ সকল কে
লিখার স্থান শ্যামলী, ঢাকা
সম্পৃক্ততা স্মৃতিময় অনুভব
কবিতার বিষয় বাংলাদেশ, বিরহ
Review This Poem

আমার জল ছুঁয়া আশ্বিনের চোখ বলে
তোমার অট্টালিকার ছাদে আমাবসা নাই
ফাল্গুনের মুরগফুলটা ভুলে গেছে
ক্লান্তি দুপুর বেলার দৌড়ানো সাদা মেঘ;
না দেখার অন্ধকারটা বেদনায় যমুনার জল
কিংবা কালবৈশাখি ঝড় বয়ে যেতো
নীরব কোন রাস্তার মোড়ে- না বুঝার সময়
সান্ত্বনার খই ভাজা বিষন্ন আজও ক্ষয়ে যায়।
বৃষ্টি ঝরা আশ্বিন পৌষের উষ্ণতা চাঁদর গায়-
তবু হেঁটে যাই নিঠুর চাঁদের ছায়ায় ছায়ায়!

guest
0 Comments
Newest
Oldest Most Voted