কবিতা রাতদিন গঞ্জনা
কবি সরকার আলমগীর
সময় ১ অক্টোবর ‘২৪
উৎসর্গ নিজেকে
লিখার স্থান অসিফ
সম্পৃক্ততা নিজেকে বুঝা
কবিতার বিষয় জীবনমুখী, বাংলাদেশ
Review This Poem

শুধু আকাশ কে দেখছি
খসে যাচ্ছে, চাঁদের কাছে;
মাটি নুনে ধরে যাচ্ছে-
পানির কাছে, তবু সুগাঢ় রঙটা
ভিন্ন স্বাদের গন্ধ পুড়ছে;
অথচ বুক পাঁজর নিঃশ্বাস
বালুচরে হৈই হল্লোর হাসছে;
কি অদ্ভুত নিয়তির বেড়াজাল
আঁধারের প্রণয় কার কখন হবে
আকাশ মাটি কেউ জানে না
তবু যাচ্ছি ক্ষয়ে মাটির কাছে
এই সব রাতদিন গুঞ্জনা।

guest
0 Comments
Newest
Oldest Most Voted