| কবিতা | তেজ পাতার গন্ধ ভোর |
| কবি | সরকার আলমগীর |
| সময় | ১ অক্টোবর’২৪ |
| উৎসর্গ | সকল কে |
| লিখার স্থান | অসিফ |
| সম্পৃক্ততা | জীবনের কষ্ট অনুভব |
| কবিতার বিষয় | জীবনমুখী, বাংলাদেশ |
কুকুরের মতো চাঁদ আমাকে খাচ্ছে
কিন্তু আমার রক্ত গাঢ় করতে-
শর্করা পুষ্টি ফসল মাটি দিচ্ছে না;
এ যেনো এক স্বৈরাচার শূন্য বুক
স্যালাইন খায় গরুর চুঙ্গে ঢালা অদম্য সুখ!
তবু চাঁদ আমাকে বহু মাত্রায় নির্যাতনে
হযরত বানালো খানিকটা সময়;
তারপর তেজপাতার গন্ধ ভোর, ধোয়াই
ধোয়াই আমাকে আলোকিত করল
অতঃপর মহাসুখে শূন্যেই ভাসলাম।