কবিতা শত বাধার মুখে
কবি সামিয়া আক্তার
কবিতার বিষয় প্রতিবাদ
Review This Poem

কবিতা নং ⤴️২০৫৩⤴️
↔️↔️↔️↔️↔️↔️↔️

কলম দেখাে লিখছে আজি
শত বাধার মুখে,
পাঠক নিয়ে ভাবনা নাহি
বাধ সেধেছে রুখে।

সবাই কলম ধরতে জানে
লিখতে জানে ক’জন?
লেখক সত্তা লুপ্ত রেখে
চাই না পাঠক সুজন।

দুটো চক্ষুর এই সমাজে
বহু মানুষ আছে,
তিনটা চোখের জ্যোতি নিয়ে
লেখক সত্তা পাছে।

সমাজে আজ অসঙ্গতি
চেয়ে সবাই দেখে,
বিবেক কপাট বন্ধ রেখে
আড়াল থাকতে শেখে।

প্রতিবাদটা হোকনা সবার
শিকল ভেঙে ভয়ের,
মুখোশটা আজ খুলতে নারি
মিলবে কভু জয়ের।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted