কবিতা ইচ্ছে ডানা
কবি সামিয়া আক্তার
সময় ফেব্রুয়ারী ২০২৩, রাত ৯.৪৭মি.
লিখার স্থান নোয়াখালী
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

থাকতো যদি পাখির মত
স্বাধীন দুটো ডানা,
ইচ্ছে মতন উড়তাম শুধু
নাহি শুনতাম মানা।

মা’য়ে যদি দিতো বকা
উড়তাম আকাশ বুকে,
সারাটা দিন থাকতাম উড়ে
দুঃখ ভুলে সুখে।

ক্ষুদ্র চাওয়ায় তুষ্ট থাকতাম
লোভ না পুষে মনে,
ক্ষুধায় জ্বালায় ধুঁকছে যাঁরা
থাকতাম পাশে ক্ষণে।

প্রভু তোমার অপার কৃপা
দিয়েছো ফল গাছে,
সাগর ভরা পানি দিলে
দানের কি শেষ আছে!

প্রার্থনাতে বলি শুধু
রেখো সঠিক পথে,
তোমার কৃপা নাহি ভুলে
থাকি জয়ো রথে।।

guest
1 Comment
Newest
Oldest Most Voted
Abdul K M K H Chowdhury
Abdul K M K H Chowdhury
3 years ago

ক্ষুদ্র চাওয়ায় তুষ্ট থাকতাম
লোভ না পুষে মনে,
ক্ষুধায় জ্বালায় ধুঁকছে যাঁরা
থাকতাম পাশে ক্ষণে।
প্রভু তোমার অপার কৃপা
দিয়েছো ফল গাছে,
সাগর ভরা পানি দিলে
দানের কি শেষ আছে!
প্রার্থনাতে বলি শুধু
রেখো সঠিক পথে,
তোমার কৃপা নাহি ভুলে
থাকি জয়ো রথে।।👍 চমৎকার হয়েছে🌹চালিয়ে যান আপু