| কবিতা | ভাগ্য |
| কবি | রাহাদ এইচ. শিশির |
| কবিতার বিষয় | বিরহ |
তোমারে এত কইরা চাইলাম
এত জনে চাইলো
এত জনের চাওয়া একজনে পাইলো
চাঁদ, গোধুলী, মাছরাঙা সবাই তো তোমারে চাইতো
আমিও চাইতাম;
এত চাওয়ার পর যে তোমারে পাইলো
সে যেন একাই সবার ভালোবাসা দেয় তোমারে
তুমি সবথেকে সুখী হও;
আকাশ, শামুক, ঝিনুক
এতজনে চাইলো
এত জনের চাওয়া একজনে পাইলো।